ক্রাঞ্চি এবং ক্রিস্পি ব্রেকফাস্ট করার কথা আলু দিয়ে তৈরী এই রেসিপিটি বানাতে পারেন। আলুর ক্রিস্পি এবং স্ম্যাকিং স্ন্যাক বানানোর উপায় দেখে নেওয়া যাক-
উপকরণ :
আলু, রসুন, আদা, ধনে পাতা, ময়দা, লাল লঙ্কা গুঁড়ো, ওরেগানো, এবং লবণ।
রেসিপি :
আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিন। এগুলি ১০ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে জল ও লবণ দিয়ে রাখুন। প্রায় ৬ মিনিট সেদ্ধ হতে দিন।
একটি পাত্রে ময়দা, লাল লঙ্কা গুঁড়ো, ওরেগানো, এবং লবণ, জল দিয়ে ব্যাটার বানান।
একটি পাত্রে আলুর টুকরো গুলি দিয়ে ভালভাবে মেশান।এবার একটি প্যানে ১কাপ তেল গরম করুন। গরম তেলে আলুর টুকরো গুলো ভাজুন। সোনালি বাদামী রঙ হলে তুলে নিন।
একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। কাটা রসুন, কিমা আদা দিয়ে এক মিনিটের জন্য ভাজুন। এবার কাটা ধনে এবং ভাজা আলুর টুকরো, এক চিমটি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালভাবে মেশান। মাত্র ১-২ মিনিট ভেজে নিন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/food-craving-a-crispy-and-lip-smacking-snack.html

0 Comments