ডাল আমাদের প্রিয় খাবার। একই ভাবে বানানো ডাল খেতে ইচ্ছে না করলে, পাঞ্জাবি পদ ডাল বুখারার নতুন পদ চলুন জেনে নেই-
উপাদান:
বিউলির ডাল
টমেটো পেস্ট
আধ কাপ ফ্রেশ ক্রিম
১ চা চামচ আদা রসুন বাটা
১/২ কাপ ঘি
হলুদ গুঁড়ো আধ চা চামচ
এক চামচ মাখন
ধনে গুঁড়ো ১ চা চামচ
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
১ চা চামচ গরম মসলা
১ চা চামচ জিরে
দুটি তেজপাতা
লবন
পদ্ধতি :
প্রথমে বিউলির ডাল ধুয়ে ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
এবার একটি প্রেসার কুকারে ডাল , নুন ও হলুদ দিয়ে তাতে ২ কাপ জল দিয়ে সেদ্ধ হতে দিন।
হয়ে গেলে ডাল ভালো করে নেড়ে ম্যাশ করে নিন।
এবার একটি প্যানে ঘি দিয়ে জিরে ও তেজপাতা ফোড়ন দিন। তারপর এতে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজুন।
টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর এতে হলুদ গুঁড়ো , লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ঢেকে ৫ মিনিট হতে দিন।
এবার এতে সেদ্ধ ডাল মেশান এবং তারপরে কিছু জল, লবণ দিয়ে ২০ মিনিট হতে দিন।
২০ মিনিট পর, ঢাকনা সরিয়ে ডাল নাড়ুন এবং গরম মশলা যোগ করুন এবং আবারও কিছুক্ষণ হতে দিন।
এবার ১০ মিনিট পর গ্যাস বন্ধ করে ওপরে মাখন, ক্রিম ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_679.html

0 Comments