ওড়িশার জাজপুরে ডাম্পারের ধাক্কায় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সাতজন প্রাণ হারিয়েছেন। এরা একটি পোল্ট্রি ফার্মে কাজ করতে যাচ্ছিলেন। পঞ্চায়েতের নেহালপুর সর্দারপাড়া থেকে শুক্রবার বিকেল ৩টা নাগাদ চার চাকার গাড়িতে করে রওনা দিয়েছিলেন, শনিবার ভোর ৪টা নাগাদ ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা থানার অধীন চাঁদিপুরে জাতীয় সড়কের উপর রাস্তার ধারে একটি মিনি ট্রাকে চালক ও হেলপার সহ এই সাতজন বিশ্রাম নিচ্ছিলেন। তখন পেছন থেকে একটি ডাম্পার ধাক্কা দেয়।
পুলিশ সূত্রে খবর, গাড়িটি সেসময় সম্পূর্ণ উল্টে যায়। স্থানীয় লোকজন তড়িঘড়ি করে সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা সাতজনকেই মৃত ঘোষণা করেন।পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
নিহতদের সবার বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। নিহতদের নাম আমজাদ আলী সর্দার (২৮), জাহাঙ্গীর সর্দার (৪০), করিম সর্দার (২৫), আমিরুল সর্দার (২৬), আরিফ সর্দার (২৬), টিংকু সর্দার (৩০), গাড়ির চালক সুরজ সর্দার (৪৯)। নিহতদের মরদেহ জাজপুর জেলার বরছনা কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে ।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_770.html

0 Comments