প্রচণ্ড গরমের পূর্বাভাস আবহাওয়া দফতরের

 


পৃথিবীর গরম বাড়ছে। ১২২ বছরের ইতিহাসে এই প্রথম, ফেব্রুয়ারি মাস ছিল সবচেয়ে উষ্ণ মাস, বলছে আবহাওয়া বিভাগ। সাথে এ বছর প্রচণ্ড গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।


আবহাওয়া দফতরের অনুমান, মার্চের প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে।  আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।


আবহাওয়া দফতরের মতে, আগামী তিন মাসে দেশে বেশিরভাগ অংশে গরম তাপপ্রবাহ থাকবে এবং পুরো ফেব্রুয়ারি মাসের গড় দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।  ১৯০১ সালের পর এটি ছিল সর্বোচ্চ দৈনিক তাপমাত্রা।


আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,  আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টি হতে পারে।  উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।  সকালে হালকা কুয়াশা পড়তে পারে।  কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে।  


কলকাতা সহ অন্যান্য অংশে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা গরম অনুভূত হচ্ছে।        আবহাওয়া দফতর বলছে, হোলির পর গরমের প্রকোপ দ্রুত বাড়বে।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/03/blog-post_620.html

Post a Comment

0 Comments