স্বাস্থ্যকর মিক্স ভেজিটেবল ইডলি



সকালের জলখাবারে বানান  মিক্স ভেজিটেবল ইডলি। স্বাদে দারুন চলুন জেনে নেই রেসিপি-


 মিক্স ভেজিটেবল ইডলি:

 উপকরণ:

১কাপ বেসন, ১ কাপ সুজি, ১ মাঝারি টমেটো (কাটা), ২ ছোট গাজর (কাটা), ১ ছোট ক্যাপসিকাম (কাটা), ১ বড় পেঁয়াজ (কাটা), ১/২ কাপ গ্রেট করা পনির, ১ টেবিল চামচ আদা রসুন পেস্ট, ৩-৪ লঙ্কা (কাটা), ২টেবিল চামচ দই, এবং  ইনো পাউডার।


পদ্ধতি:

 একটি পাত্রে নিয়ে তাতে বেসন ও সুজি দিন।  এতে লবণ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা , আদা-রসুন বাটা, গাজর, ইনো পাউডার এবং দই দিন।  এটি গাঁজানোর জন্য বিশ্রাম দিন। হয়ে গেলে, পনির দিয়ে ভালভাবে মেশান।  এবার ইডলির ছাঁচগুলোকে তেল দিয়ে গ্রিজ করে ব্যাটার ঢেলে দিন।  প্রায় ১২ মিনিটের জন্য ভাপ হতে দিন। হয়ে গেলে পরিবেশন করুন। 




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/03/Healthy Mix-Vegetable-Idli.html

Post a Comment

0 Comments