কাবাব এমন একটি খাবার যেটির নাম শুনলেই আমাদের মুখে জল চলে আসে। কাবাবের নাম শুনলেই বেশির ভাগ মানুষই ভাবেন এটা নন-ভেজ ডিশ। তবে, কাবাব আমিষের পাশাপাশি নিরামিষভোজীদের জন্যও তৈরি করা যেতে পারে। তাহলে নিরামিষ ওটস দহি কাবাবের সহজ রেসিপিটি ট্রাই করতে পারেন।
তাহলে চলুন জেনে নেই রেসিপি
উপকরণ :
ওটস পাউডার :২কাপ
দই :১ কাপ
চাট মসলা : আধ চা চামচ
কাঁচা লংকা : ২টি
আলু :১টি
লাল লঙ্কা গুঁড়ো : আধ চা চামচ
লবন
ব্রেড ক্রাম্বস : ২ টেবিল চামচ
তেল : ২ চা চামচ
বেসন : ১ চা চামচ
ধনে পাতা : ১ চা চামচ
হলুদ : আধ চা চামচ
পদ্ধতি :
ওটস দহি কাবাব তৈরি করতে প্রথমে একটি পাত্রে ওটস গুঁড়ো , আলু, লঙ্কার গুঁড়ো , হলুদ, দই এবং লবণ দিয়ে ভালো করে মেখে ফেলুন।
অন্যদিকে প্যানে তেল দিয়ে গরম করে, এরপর উপরের সব উপকরণ দিয়ে কাবাবের আকার দিয়ে, এরপর ব্রেড ক্রাম্বসে রেখে মুড়ে ভেজে নিন।
সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভেজে সস দিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Ots-dahi.html

0 Comments